শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না, সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না, সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের

ঈদের ছুটিতে পরিবার নিয়ে যশোর থেকে বগুড়ায় গ্রামের বাড়ি ফেরার পথে নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের নিহত এবং গুরতর আহত নিহতের স্ত্রী ও গাড়ি চালক।

বৃহস্পতিবার( ২৭ মার্চ) সকাল ১০টার দিকে বনপাড়া–পাবনা মহাসড়কে উপজেলার গোধরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার শাকিল ও তার শিশুকন্যা সুমাইরা আক্তার।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নাটোর–পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় যশোর থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার মহাসড়কে ব্যাটারিচালিত একটি ভ্যানকে রক্ষা করতে গিয়ে সড়কে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। এ সময় শিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেট কার চালক গুরুতর আহত হন।

ওসি ইসমাইল আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএ