শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: আইসিটি উপদেষ্টা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: আইসিটি উপদেষ্টা

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

রবিবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে ঢুকে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

নাহিদ বলেন, ‘ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তথ্য জানার অধিকার সবার আছে।এটা লঙ্ঘন করা যাবে না।’

আইসিটি উপদেষ্টা আরও বলেন, ‘দুর্নীতি প্রশ্রয় দেব না। তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করব।’

উল্লেখ্য, ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হয়। এরপর আজ প্রথম দিন সচিবালয়ে অফিস করছেন উপদেষ্টারা।

 

এসএ/দীপ্ত সংবাদ