দেশে এপ্রিল ও মে মাসের পুরো জ্বালানি সক্ষমতা রয়েছে। সরকার জুন মাসের জ্বালানি মজুদের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। বিভিন্ন উৎস থেকেও জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার।
২০২৯ সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে জ্বালানী প্রতিমন্ত্রী আরও বলেন, শিল্প ও কৃষিকে গুরুত্ব দিয়ে বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে।