শিরোনাম
স্পিকার হাফিজ উদ্দিনকে পাকিস্তান ফেডারেশনের স্মারক জার্সি উপহার রয়টার্সের প্রতিবেদনশ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী ‘ফকির’ পদবি নিয়ে কটুকথা, হেলিকপ্টারে বউ এনে জবাব দিলেন শাহিন ফকির! ফিল হিউজের মৃত্যুর এক যুগ আজ টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী যশোরে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ ৩ জন আটক
দীপ্ত নিউজ
খেলা

আর্জেন্টিনার মাঠে খেলবে ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আর্জেন্টিনার মাঠে খেলবে ব্রাজিল

অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের দ্বিতীয় সফল দল ব্রাজিল। তারা ৫ বার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে রবিবার (২১ মে) ইতালির মুখোমুখি হবে ব্রাজিল।

ব্রাজিল বনাম ইতালির ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৩টায়। ম্যাচের ভেন্যু আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়াম। টুর্নামেন্ট আর্জেন্টিনায় বিধায় নিশ্চিতভাবেই কিছুটা সুবিধা পাবে ব্রাজিলের যুবারা। কেননা পার্শ্ববর্তী দেশ হওয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার কন্ডিশন প্রায় একই।

ব্রাজিল–ইতালির পাশাপাশি এদিন মাঠে নামবে আরও ৬টি দল। রাত ১২টায় নাইজেরিয়ার বিপক্ষে ডমিনিক রিপাবলিক ও একই সময়ে কলম্বিয়ার মুখোমুখি হবে ইসরাইল। রাত ৩টায় আরেক ম্যাচে সেনেগালের প্রতিপক্ষ জাপান।

৬ কনফেডারেশন থেকে ২৪ দল নিয়ে শুরু হয়েছে এ আসর। ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন হবে শিরোপা নির্ধারণীর ম্যাচ।

 

এমি/দীপ্ত নিউজ