শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রাজনীতি

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

 

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে জরুরি ভিত্তিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে জরুরি পরীক্ষা–নিরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হচ্ছে। রাত আড়াইটার দিকে গাড়িবহর তাকে নিয়ে হাসপাতালে উদ্দেশে রওনা হয়েছে।

এর আগেও বুধবার (২৭ মার্চ) দুপুরের পর অসুস্থতা বোধ করেন খালেদা জিয়া।

উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। সবশেষ ১৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।