1.2K
সামাজিক মাধ্যমে অভিনেতা সাইদুর রহমান পাভেলের ৪০ সেকেন্ডের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে দেখা যায় একজন নারীর সঙ্গে ভিডিও কলে খালি গায় কথা বলছেন। কথা বলার সময় তাকে বিভিন্ন রকম অশ্লীল অঙ্গভঙ্গি করতেও দেখা যায়। এবার বিষয়টি নিয়ে অভিনেতা নিজেই মুখ খুললেন, জানালেন ক্যামেরার ওপারে থাকা নারী সম্পর্কে তার বান্ধবী হয়। পাভেল জানিয়েছেন, ভিডিওটি প্রকাশের পর অনেকেই সেই নারীর সঙ্গে আমার সম্পর্ক নিয়ে ভুল তথ্য দিচ্ছে। তবে সে আমার বান্ধবী এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই। ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নেন পাভেল। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন তিনি। এর মাধ্যমে দুই বাংলার দর্শকদের নজরে আসেন এই অভিনেতা। পরবর্তী সময়ে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন পাভেল। তবে তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর।