শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
খেলা

আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল
ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ফুটবল দল

দীর্ঘ পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার (২৫ মার্চ) বিকাল পৌনে চারটায় সিলেট স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে সিশেলসের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশ ফুটবল দল প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, আমাদের সবশেষ জয়টা ছিলো কম্বোডিয়ার বিপক্ষে। কিন্তু নেপালের কাছে হেরেছি। ওই হার খেলোয়াড়দের মনে আছে। আমরা কোনোভাবেই চাই না দুই ম্যাচে ওই ঘটনার পুনরাবৃত্তি হোক।

অপেশাদার খেলোয়াড় দিয়ে গড়া সিশেলস দল, ফুটবলটাকে সখ হিসেবেই নিয়েছে। ফিফা র‌্যাংকিংয়ে পূর্ব আফ্রিকার এই দেশ আছে ১৯৯ নম্বরে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৯২। আর জামাল ভূঁইয়ারাও পেশাদার। তবুও পঁচা শামুকে পা কাটার ভয়টাতো থেকেই যায়।

বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ আরও বলেন, সৌদিতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, আশা করি ফলাফল আমাদের পক্ষেই আসবে।

প্রায় ৬ মাস পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে সিশেলস। জয় ছাড়া কিছু ভাবছে না তারা।

সিশেলস ফুটবল দল প্রধান কোচ নেভিলে বোথ বলেন, “বাংলাদেশ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে। দুই বছর আগের দলের চেয়ে এই দলটা বেশ ভালো। আশা করি দারুণ ম্যাচ হবে।“

২০২১ সালে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকশা ৪ জাতি টুর্নামেন্টে সিশেলসের বিপক্ষে প্রথম খেলে বাংলাদেশ। সেইবার ১–১ গোলে ড্র হয় ম্যাচ।

এদিকে এবারই প্রথম সিলেট স্টেডিয়ামে ফ্লাড লাইটের পরিবর্তে দিনের আলোয় ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাফুফে।

 

অনু/দীপ্ত সংবাদ