শুক্রবার, মে ২৯, ২০২৬
শুক্রবার, মে ২৯, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মিলেছে নির্মাণ ক্রুটি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আদ-দ্বীন হাসপাতাল।

রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত আদ–দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি।

শুক্রবার (২৯ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ।

তিনি বলেন, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছু নির্মাণগত ত্রুটি পাওয়া গেছে। সেগুলো নবজাতকদের চিকিৎসা পরিবেশে কোনো ধরনের প্রভাব ফেলেছিল কিনা, তা তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামীকাল (শনিবার, ৩০ মে) জমা দেয়া হবে।’

গত বুধবার (২৭ মে) সকালে আদদ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আর ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More