শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
নির্বাচিত ২

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মিলেছে নির্মাণ ক্রুটি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মিলেছে নির্মাণ ক্রুটি
আদ-দ্বীন হাসপাতাল।

রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত আদ–দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি।

শুক্রবার (২৯ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ।

তিনি বলেন, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছু নির্মাণগত ত্রুটি পাওয়া গেছে। সেগুলো নবজাতকদের চিকিৎসা পরিবেশে কোনো ধরনের প্রভাব ফেলেছিল কিনা, তা তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামীকাল (শনিবার, ৩০ মে) জমা দেয়া হবে।’

গত বুধবার (২৭ মে) সকালে আদ–দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আর ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়।

 

এসএ