শিরোনাম
‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
ফাইল ছবি

রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সোমবার (৯ জুন) সকাল ৯টায় প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে, যার ফলে গরমের অনুভূতি কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিদ্যমান। এ কারণে আগামী একদিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (১১ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১৩ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহীর কিছু জায়গাতেও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও আভাস পাওয়া যাচ্ছে। এদিন দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে।

অন্যদিকে, চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তাই বিশেষ করে পূর্ব ও দক্ষিণ–পূর্বাঞ্চলের জনগণকে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।