শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

অ্যান্টিভেনমের কোনো সংকট তৈরি হবে না: স্বাস্থ্যমন্ত্রী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অ্যান্টিভেনমের কোনো সংকট তৈরি হবে না: স্বাস্থ্যমন্ত্রী

অ্যান্টিভেনম বা সাপের বিষ প্রতিষেধক দেশে পর্যাপ্ত রয়েছে এবং এর সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজিত এক সেমিনারে তিনি এ দাবি করেন।

ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অ্যান্টিভেনম প্রচুর রয়েছে। না থাকলেও আমরা আনবো, কিন্তু কোনোভাবেই সংকট হতে দেবো না।’

তিনি বলেন, ‘সাপে কাটার পর দ্রুত রোগীকে হাসপাতালে আনতে হবে। তাহলেই মৃত্যু এড়ানো যাবে।’

সাপে কাটা রোগী হাসপাতালে নিতে জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাপে কাটা ব্যক্তিদের তো আর চিকিৎসকরা হাসপাতালে আনতে পারবে না। তাই এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেভাবে চিকিৎসকরা কাজ করছেন, আশা করি রাসেলস ভাইপার আতঙ্ক কেটে যাবে। এ সংকট থেকে আমরা শিগগির উত্তীর্ণ হবো।’

সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কাজী দীন নূরুল হক বলেন, ‘মিডিয়ার বদৌলতে সাপ নিয়ে দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত। আমার স্ত্রী আমাকে বলে বাথরুম ভালো করে দেখে নিতে। ওদিক দিয়ে নাকি সাপ ওঠে।’

হাসপাতালে অ্যান্টিভেনম প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, ‘কপালে যদি সাপে কাটা থাকে, তাহলে কাটবেই। এটা নিয়ে চিন্তার কিছু নেই।’

স্বাস্থ্য অধিদফতরের (প্রশাসন) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন,

‘দেশে ৮০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে ১২ প্রজাতির বিষধর। দংশনের ৩০ শতাংশের ক্ষেত্রে বিষ ঢালে সাপ। মিডিয়ার মাধ্যমে সাপের বিরুদ্ধে বিপ্লব ঘটাতে গিয়ে বিপদ ডেকে আনছি আমরা।’

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ