শিরোনাম
‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন, ৮ হাজার ৫৭১টি সন্দেহজনক লেনদেন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন, ৮ হাজার ৫৭১টি সন্দেহজনক লেনদেন শনাক্ত

২০২১-২২ অর্থবছরে ৮ হাজার ৫৭১টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট। যার সংখ্যা আগের অর্থ বছরের চেয়ে শতকরা ৬২ ভাগ বেশি। সংস্থাটির প্রধান বলছেন, সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বাণিজ্যের ‘আমদানি-রপ্তানি’ খাতে।

অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও ব্যবস্থা নিতে ২০০২ সালে গড়ে ওঠে ‘বাংলাদেশ ফিন্যানসিয়াল ইনটেলিজেন্স ইউনিট’- বিএফআইইউ। সংস্থাটির ২০ বছর পূর্তি এবং ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরতে, সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে, সংবাদ সম্মেলনের আয়োজন করে এই আর্থিক গোয়েন্দা ইউনিট। সংস্থাটির প্রধান জানান, গত অর্থবছরে অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন রোধে বাংলাদেশ আট ধাপ এগিয়ে, ৪১ তম স্থানে অবস্থান করছে। তবে সন্দেহজনক লেনদেনের সংখ্যা বেড়েছে।

প্রশ্ন উঠেছে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কাজ করা বিদেশীদের নিয়েও। অর্থপাচারে তাদের ভূমিকা দেখলেও, কতজন বিদেশী কাজ করছে তা জানে না বিএফআইইউ। দেশের ই-কমার্স প্রতিষ্ঠানসহ অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নজরদারী বাড়ানো হয়েছে বলে জানায়, বিএফআইইউ।

তিনি জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ‘সুইস ব্যাংক’ সন্দেহজনক ব্যক্তির অর্থের তথ্য জানাবে। আইন না থাকায় এতদিন গ্রাহকদের তথ্য সরবরাহ করেনি সুইস ব্যাংক।