শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফের অন্তঃসত্ত্বা বুবলী, শিগগিরই উড়াল দেবে যুক্তরাষ্ট্রে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফের অন্তঃসত্ত্বা বুবলী, শিগগিরই উড়াল দেবে যুক্তরাষ্ট্রে

ফের মা হওয়ার পথে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শোনা যাচ্ছে, চিত্রনায়ক শাকিব খানের দ্বিতীয় সন্তান জন্ম দিতে শীঘ্রই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন এই নায়িকা।

২০২৪ এর শেষের দিকে যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে শাকিব খানের সাথে দীর্ঘ ছুটি কাটান বুবলী। তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে। অনেকেই বলতে শুরু করেন শাকিববুবলী ফের এক হতে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই নায়িকা।

এদিকে বুবলী অভিনীত সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’–এর শুটিং আটকে আছে তিনি অন্তঃসত্ত্বা থাকার কারণে। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার প্রথম লটে ৪ দিনের শুটিং হয়েছে। দ্বিতীয় লটে রোজার মধ্যে শুটিং থাকলেও বুবলীকে ছাড়া বাকি কাজ শেষ করতে হবে। সন্তান জন্ম দিতে এই মাসেই তিনি আমেরিকায় যাচ্ছেন। তাই সেপ্টেম্বরের দিকে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বুবলীর পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায়। এতে নতুন করে জল্পনা শুরু হলেও বিষয়টি নিয়ে নীরব ছিলেন তিনি।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কিংবা ঢালিউড সুপারস্টার শাকিব খান কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। এ খবর ফেসবুকে ছবি শেয়ার করে বুবলী নিজেই সামনে আনেন। তবে তার আগে নানা নাটকীতায় অংশ নেন তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More