শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

পহেলা বৈশাখ উপলক্ষে দীপ্ত টিভি ও দীপ্ত প্লে’তে থাকছে নানা আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পহেলা বৈশাখ উপলক্ষে দীপ্ত টিভি ও দীপ্ত প্লে’তে থাকছে নানা আয়োজন
পহেলা বৈশাখ।

বৈশাখ মানেই পুরনো বছরের যা কিছু জীর্ণ, মলিন ও ব্যর্থ তার বিদায় এবং নতুনের আহবান। এই চিরন্তন উপলব্ধিকে কেন্দ্রে রেখেই টকশো: ‘‌নতুনের কেতন ওড়ে‘ একটি ব্যাতিক্রমী আলাপ–আড্ডার মঞ্চ তৈরি করবে।

বৈশাখের স্মৃতি ও চৈত্র সংক্রান্তি এই দুই নিয়ে অনুষ্ঠানটিতে একত্রিত হবেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, এনসিপি নেত্রী মুনিরা শারমিন, অভিনয়শিল্পী শাবনাম ফারিয়া এবং পরিচালক শঙ্খ দাশ গুপ্ত । গৌরব সরকারের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুহানী সালসাবিল লাবণ্য।

পহেলা বৈশাখের বিশেষ টকশো ‘‌নতুনের কেতন ওড়ে‘‌ প্রচারিত হবে ১৩ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে।

১৪ এপ্রিল— সকাল ৬টা ৪৫ মিনিটে রমনা বটমূল থেকে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

সকাল ১০টা ১৫মিনিটে বাংলা সিনেমা ‘‌রাত জাগা ফুল‘। মীর সাব্বির পরিচালনায় অভিনয় করেছেন মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ এবং ফজলুর রহমান বাবু।

দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘‌দহন‘‌। রাহমান রাফির পরিচালনায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু।

এছাড়া, পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে‘তে দেখা যাবে বাংলা ডাবিং করা মাইক্রো ড্রামা True Love In Disguise (ছদ্মবেশী ভালোবাসা)।

মাহমুদুল হাসান মুরাদ তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভি নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। মোর্শেদ সিদ্দিকী মরু প্রজেক্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েন দীপ্ত টিভি কণ্ঠাভিনয় টিম।

 

জাকিয়া/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।