শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

অতিরিক্ত তেল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অতিরিক্ত তেল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন
মোটরসাইকেলে আগুন

বরগুনায় অতিরিক্ত পেট্রল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে। পরে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়। পুড়ে যাওয়া মোটরসাইকেলটি বর্তমানে সংরক্ষণ করা হয়েছে থানায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার পশ্চিম বরগুনা এলাকায় ঘটে এ ঘটনা।

জানা যায়, বরগুনা ট্রেডার্স নামে একটি জ্বালানি বিক্রয় প্রতিষ্ঠানে এক মোটরসাইকেল চালক নিতে আসেন পেট্রল।

জ্বালানি নেওয়ার সময় ট্যাংক ভরে অতিরিক্ত পেট্রল উপচে পড়ে যায় নিচে। ওই পেট্রল মোটরসাইকেলের প্লাগে লেগে যাওয়ায় আকস্মিক ধরে যায় আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি তেলের ড্রামেও। এতে আশপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

স্থানীয়রা দ্রুত ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে নিয়ন্ত্রণে আনেন আগুন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও মোটরসাইকেলটি পুড়ে যায় সম্পূর্ণভাবে। ঘটনার পর মোটরসাইকেল ফেলে পালিয়ে যান চালক এবং তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানটির মালিক উজ্জ্বল হোসেন জানান, নিয়মিতভাবে যানবাহনে চলছিল জ্বালানি সরবরাহ। কিন্তু অতিরিক্ত পেট্রল নেওয়ার সময় ঘটে এ দুর্ঘটনা। পরে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি হস্তান্তর করা হয় থানায়।

শাহ্ আলী

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।