অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে টানা ৭ দিন ছুটি কাটানোর বিশেষ সুযোগ তৈরি হচ্ছে। তবে এই দীর্ঘ ছুটির সুবিধাটি সবার জন্য নয়, এটি মূলত সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য প্রযোজ্য।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর মঙ্গলবার। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। অর্থাৎ দুর্গাপূজায় মূল সরকারি ছুটি দুই দিন।

এর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য রয়েছে দুই দিনের ঐচ্ছিক ছুটি। ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে তারা এই ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি এবং ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা–কর্মচারীরা টানা চার দিন ছুটি ভোগ করতে পারবেন।

এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে এরপরের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে একটানা ৭ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More