দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানী উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানী উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানী উত্তরার ১২ নম্বর সেক্টরে ‘লাভলীন‘ নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আগুন এখন পর্যন্ত নেভেনি। আগুন নেভাতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, দুপুর পৌনে ১ টা পর্যন্ত ফায়ার সার্ভিস ৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

 

এসএ