শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি ‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

ভারত ছিল এই বিজয়ের মিত্র, এরবেশি কিছু নয়: আসিফ নজরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারত ছিল এই বিজয়ের মিত্র, এরবেশি কিছু নয়: আসিফ নজরুল

বাংলাদেশের মহান বিজয় দিবস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার দিয়ে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এরবেশি কিছু নয়।’

পোস্টে বিভিন্নজন প্রতিক্রিয়া দিচ্ছেন। মন্তব্য বাক্সে একজন লিখেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারত নয়। বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর।’

উল্লেখ্য, সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, “আজ, বিজয় দিবস, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ নিবেদন এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে।”

মোদি আরও বলেন, “এই দিনে তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।”

 

এসএ