সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহা‘কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানী কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি তেজগাঁও বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান।

তিনি বলেন, রাজধানী কাওরান বাজারে ‘এক টাকার খবর‘ অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। এরপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানা পরে ডিবি কার্যালয়ে নেয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ী গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় মুন্নী সাহা‘কে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহা সাংবাদিকতা শুরু ‘আজকের কাগজ‘ দিয়ে। সেখান থেকে ‘ভোরের কাগজ‘ দীর্ঘসময় কাজ করার পর তিনি যান ‘একুশে টেলিভিশন‘। এরপর যোগ দেন ‘এটিএন বাংলা‘। শুরু থেকেই যুক্ত ছিলেন ‘এটিএন নিউজ‘ সঙ্গে। তবে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগের সঙ্গে যুক্ত হন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More