শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

দর্শনায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দর্শনায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা সেলিম মাহফুজ মিল্টনকে গ্রেফতার করেছে সেনা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দর্শনা থানায় হস্তান্তর করা হয়।


গ্রেপ্তার সেলিম মাহফুজ মিল্টন দর্শনার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে। তিনি দর্শনা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

অভিযান সূত্রে জানা গেছে, গত বুধবার সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একাধিক মামলার আসামি সেলিম মাহফুজ মিল্টনকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার দশটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প জানায়, গ্রেফতার মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করেছে। তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মিল্টনকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জান্নাতুল আওলিয়া/এজে

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।