শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন: উপদেষ্টা মাহফুজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন: উপদেষ্টা মাহফুজ

গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী নিহত হওয়ার পর মঙ্গলবার (২৬ নভেম্বর) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা লিখেছেন, ‘গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে।’

উল্লেখ্য, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করেন। চিন্ময় আটকের খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা।

 

এসএ