শিরোনাম
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ওয়ালটন ও সিটি ব্যাংকের মধ্যে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওয়ালটন ও সিটি ব্যাংকের মধ্যে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি’র মধ্যে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ওয়ালটনের কর্মীরা সিটি ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা, ডেবিট-ক্রেডিট কার্ড, পারসোনাল, হোম ও কার লোনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম এবং সিটি ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, এএমডি মো. নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী এবং সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসরুর আরেফিনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, “সিটি ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের নতুন মাত্রা যোগ হলো এই চুক্তির মাধ্যমে।”

ওয়ালটনের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, “ওয়ালটন পরিবারের সদস্যদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবেই এই চুক্তি। এর ফলে কর্মীরা আরও সহজে ব্যাংকিং সেবা পাবেন।”

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, “ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতে সেরা প্রতিষ্ঠান। আজকের এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের জন্যই লাভজনক হবে।”

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, “২০১৮ সাল থেকে ওয়ালটনের সঙ্গে কাজ করছি। এবার গ্রিন ব্যাংকিংয়ের মাধ্যমে কর্মীদের জন্য নতুন সুবিধা শুরু হলো।” তিনি আরও জানান, চুক্তির আওতায় প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে একটি করে গাছ রোপণ করা হবে, যা সিটি ব্যাংকের গ্রিন ব্যাংকিং উদ্যোগের অংশ।

এ চুক্তির মাধ্যমে ওয়ালটন ও সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর শেষে ওয়ালটন করপোরেট অফিসে সিটি ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়।