শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বাস্তুচ্যুত ১০ হাজারের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বাস্তুচ্যুত ১০ হাজারের বেশি
বন্যায় বাস্তুচ্যুত ১০ হাজারের বেশি

বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে মালয়েশিয়ায়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ভারী বৃষ্টিপাতে পাহাং রাজ্যের ফেল্ডা সেলাউয়ের প্রধান সড়ক ধসে পড়েছে। দেশটির দক্ষিণের অন্তত চারটি রাজ্যে ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এখন পর্যন্ত বন্যায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নদীগুলোতে বন্যার কারণে পানিপ্রবাহ বিপদসীমা অতিক্রম করেছে।

পাহাং, নেগেরি সেম্বিলান, মেলাকা ও জহুর- এ চারটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে ।তাই স্থানীয় কর্তৃপক্ষ এসব এলাকার অধিবাসীদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জানিয়েছে ।

ভয়াবহ বন্যায় এরই মধ্যে জহুর রাজ্যের পরিস্থিতি খারাপ রূপ নিয়েছে। বুধবার পর্যন্ত বন্যা কবলিত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মোট ৯২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে জহুর, সারাওয়াক, সাবাহ ও নেগেরি সেমবিলান রাজ্যেরতে । ১০ হাজারের বেশি মানুষকে এসব আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে।
ক্ষতিগ্রস্থরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ও তাদের প্রিয়জনদের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন।

অনু/দীপ্ত সংবাদ