শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজধানী

গাজীপু‌রে ব‌কেয়া বেত‌নের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অব‌রোধ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গাজীপু‌রে ব‌কেয়া বেত‌নের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অব‌রোধ

 

গাজীপুরের চান্দনা এলাকায় টি এন জেড অ্যাপারেল গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা– ময়মনসিংহ মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ কর‌ছে। এতে ওই মহাসড়‌কে যান চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

শনিবার (০৯ নভেম্বর) সকাল ৮টা থেকে গাজীপুরের চান্দনা এলাকায় টি এন জেড পোশাক কারখানা শ্রমিকরা ঢাকা– ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

শ্রমিকরা বলেন, তিন মাসের বকেয়া বেতন ক‌য়েক দফায় সময় দিয়েও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। তাই যতক্ষণ পর্যন্ত বেতন পরিশোধ না হবে তারা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখবে।

ঢাকা– ময়মনসিংহ মহাসড় যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

জিএম‌পি ট্রা‌ফিক বিভা‌গের উপ ক‌মিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান, শ্রমিক‌দের বু‌ঝি‌য়ে স‌রি‌য়ে নেয়ার চেষ্টা চল‌ছে ।

আল‌/ দীপ্ত