শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সিরিয়ায় ভূমিকম্পকবলিত এলাকায় কলেরা, মৃত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরিয়ায় ভূমিকম্পকবলিত এলাকায়  কলেরা, মৃত ২
ভূমিকম্পকবলিত এলাকায় ছড়িয়ে পড়েছে কলেরা

সিরিয়ায় উত্তর–পশ্চিমাঞ্চলের ভূমিকম্পকবলিত এলাকায় ছড়িয়ে পড়েছে কলেরা। কলেরায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ধারনা করছে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা না থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হোয়াইট হেলমেটস এক টুইটার পোস্টে লিখেছে, অবকাঠামো, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা লাইন ভূমিকম্পের কারণ ধ্বংস হয়ে যাওয়ায় কলেরা মহামারি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় অধিকারকর্মী নূর গুরমুশ আল–জাজিরাকে বলেছেন, ‘ভূমিকম্পের আগেও এ অঞ্চলটি যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময়ও ৬৩ শতাংশ শরণার্থী শিবিরে সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব ছিল এবং ৪৩ শতাংশ শিবিরে বিশুদ্ধ পানির অভাব ছিল। আরও হাসপাতাল এবং চিকিৎসাকর্মীরা এখনো ভূমিকম্পে আহতদের সেবা দিতেই ব্যস্ত। এর মধ্যে যদি কলেরার তীব্র প্রাদুর্ভাব শুরু হয়, তবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।

গত বছর সিরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে কলেরা শুরু হয়। কলেরায় ৫৬৮ জন গুরুতর অসুস্থ হয়েছিল এবং এখন পর্যন্ত কলেরায় ২২ জনের মৃত্যু হয়েছে।

অনু/দীপ্ত সংবাদ