শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আরও ৩০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আরও ৩০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

আরও ২৯ সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।

রবিবার (৩ নভেম্বর) পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর সই করা আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

যেসব সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে তারা হলেন– মঞ্জুরুল আহসান বুলবুল (প্রধান সম্পাদক, টিভি টুডে), ইমদাদুল হক মিলন (সম্পাদক, কালের কণ্ঠ), রাহুল রাহা (হেড অব নিউজ, নিউজ২৪),

নুরুল আমিন প্রভাষ (বার্তা প্রধান, এটিএন নিউজ), সোহেল হায়দার চৌধুরী (উপ–সম্পাদক, দৈনিক ডেসটিনি), মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম (প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ), আহমেদ জোবায়ের (সিইও, সময় টিভি), আবেদ খান (সম্পাদক, দৈনিক জাগরণ), জয়দেব চন্দ্র দাস (সিনিয়র রিপোর্টার, নিউজ২৪), দীপ আজাদ (প্রধান বার্তা সম্পাদক, নাগরিক টিভি), জ.ই. মামুন (প্রধান নির্বাহী, এটিএন বাংলা), মো. ওমর ফারুক (উপপ্রধান বার্তা সম্পাদক, বাসস)।

এছাড়াও, হোসনে আরা মমতা ইসলাম সোমা (বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই), হায়দার আলী (বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ), মাসুদা ভাট্টি (সিনিয়র নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি), কুদ্দুস আফ্রাদ (ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক পূর্বকোণ), সাইফুল ইসলাম (প্রধান সম্পাদক, বৈশাখী টিভি), নাজনীন নাহার মুন্নী (অ্যাসাইমেন্ট এডিটর, ডিবিসি নিউজ), নাদিম কাদির (ফ্রিল্যান্সার), মধুসূদন মন্ডল (নগর সম্পাদক, বাসস), আশিষ ঘোষ সৈকত (প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেন্ডেন্ট টিভি), জাফরউল্লাহ শরাফত (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক বাংলা), কিশোর কুমার সরকার (বিশেষ প্রতিনিধি, দৈনিক আনন্দ বাজার), রফিকুল ইসলাম রতন (বুলেটিন সম্পাদক, দৈনিক বাংলাদেশ), নাসির উদ্দিন (চেয়ারম্যান, মাই টিভি), আশিকুর রহমান (সিইও, আর টিভি), অখিল কুমার পোদ্দার (হেড অব ইনপুট, একুশে টিভি), অঞ্জন রায় (এডিটর রিসার্চ, গাজী টিভি), ইখতিয়ার উদ্দিন (বার্তা সম্পাদক, দৈনিক ভোরের কাগজ)।

 

এসএ