ওয়ানডে-টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, দেখে নিন সূচি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি–টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশ মেয়েরা। আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও বিসিবির একটি সূত্র জানিয়েছেন আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে সফরকারীরা।

আগামী ২৭ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচ।

এরপর দু’দল সিলেটে পাড়ি জমাবে টি–টোয়েন্টি সিরিজের জন্য। সিলেটে প্রথম টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। ৭ ও ৯ ডিসেম্বর বাকি দুটি টি–টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ।

বাংলাদেশ–আয়ারল্যান্ড নারী সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে: ২৭ নভেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

দ্বিতীয় ওয়ানডে: ৩০ নভেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

তৃতীয় ওয়ানডে: ২ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

টি–টোয়েন্টি সিরিজ

প্রথম টি–টোয়েন্টি: ৫ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

দ্বিতীয় টি–টোয়েন্টি: ৭ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

তৃতীয় টি–টোয়েন্টি: ৯ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

আল / দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More