দীপ্ত নিউজ
প্রবাস

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নাগরিক নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নাগরিক নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিজাম উদ্দিন (৩১) নামে বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩১ বছর ১১ মাস (পাসপোর্ট নম্বর: EF0620043) শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহাম্মদ নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে। তার মায়ের নাম মোসা. আনোয়ারা বেগম।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মাদ নিজাম উদ্দিনকে ‘রেমিট্যান্স যোদ্ধা‘ বলে অভিহিত করেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।