দীপ্ত নিউজ
বাংলাদেশ

নির্বাচিত রাষ্ট্রপতিকে পুতিনের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচিত রাষ্ট্রপতিকে পুতিনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় রাশিয়ান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

ওই পেজে মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে পুতিনের একটি চিঠির উল্লেখ করা হয়েছে। চিঠিতে পুতিন বলেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনি নির্বাচিত হওয়ায় আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।’

চিঠিতে তিনি আরও বলেন, বাংলাদেশ ও রাশিয়া ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং আশা প্রকাশ করছি যে রাষ্ট্রপতি থাকাকালে আপনার বিভিন্ন কার্যক্রম রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে আরও বিকাশ ঘটাবে।

পাশাপাশি রাষ্ট্রপতির সাফল্য ও সু-স্বাস্থ্য কামনা ক‌রেন পু‌তিন।

 

এমি/দীপ্ত