শিরোনাম
‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচন নিয়ে করা মন্তব্যের ব্যাখা দিলেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচন নিয়ে করা মন্তব্যের ব্যাখা দিলেন আসিফ নজরুল
ফাইল ছবি

‘আগামী বছরের (২০২৫ সাল) মধ্যে নির্বাচন দেওয়া হয়ত সম্ভব হবে‘ বলে সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টার এমন মন্তব্যের প্রেক্ষিতে নানা আলোচনা সামনে আসে। এবার নিজের করা মন্তব্য নিয়ে ব্যাখা দিলেন আসিফ নজরুল।

শনিবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘নির্বাচন নিয়ে একটি ব্যাখা’ শিরোনামে করা পোষ্টে তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন।

আসিফ নজরুল লিখেছেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়ত আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখ্যা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।

আইন উপদেষ্টা আরও লিখেছেন, সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখ্যা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়ত হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।

উপদেষ্টা বলেন, ‘এই শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গণমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সাথে বলছি, এটা সঠিক নয়। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আগামী বছরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব হতে পারে বলে প্রাথমিক অনুমানের কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

এসএ