শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মিয়ানমার থেকে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, জেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিয়ানমার থেকে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, জেলে নিহত

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশি জেলে নিহত হয়েছে। এ সময় আরও তিন জেলে আহত হন।

এছাড়াও ৬০ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ৫০ কিলোমিটার দূরে সাগরে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

নিহত মো. ওসমান (৫০) টেকনাফ শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারে মাছ ধরতেন তিনি।

আহত তিনজনও একই ট্রলারে ছিলেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।