শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজধানী

সাংবাদিক মারধর: ক্ষতিপূরণে ১০০০ এতিম শিশুকে খাওয়ানোর প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাংবাদিক মারধর: ক্ষতিপূরণে ১০০০ এতিম শিশুকে খাওয়ানোর প্রতিশ্রুতি

রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় গ্রাহককে (সাংবাদিক) মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ক্ষমা চেয়েছেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সিইও এস. এম. মনিরুজ্জামান।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক বার্তায় লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়া ও এক হাজার এতিম শিশুকে একবেলা খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় স্টার কাবাব কর্তৃপক্ষ ক্ষমা করে দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলক।

তিনি বলেন, গত ৬ অক্টোবর দুপুরে বনানী স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে আমার ওপর হামলার ঘটনায় প্রকৃত সত্য জনগণের কাছে তুলে ধরায় দেশের সকল গণমাধ্যমকর্মী ভাই ও বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সাংবাদিক সালেহ মোহাম্মদ আরও বলেন, অন্যায় দেখে সবাই মুখ চেপে চলে আসে। পচা বাসি খাবার একাধিক গ্রাহককে দেওয়া যত কম টাকার বিষয়ই হোক না কেনো, তা অন্যায়। তাই প্রতিবাদ করেছি।

এর আগে, স্টার কাবাবের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তারা দুঃখপ্রকাশ করেছে। একইসঙ্গে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছে রেস্টুরেন্টটি।

বিবৃতিতে তারা জানায়, রবিবার (৬ অক্টোবর) বিকালে আমাদের বনানী স্টার কাবাবে একজন সম্মানিত কাস্টমারের (গ্রাহক) সঙ্গে একজন কর্মচারীর ভুল বোঝাবুঝি হয়েছে। যার প্রেক্ষিতে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। সেইসঙ্গে আমরা আমাদের এই সম্মানিত কাস্টমারের কাছে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থী। ঘটনার প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মচারীকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় নিয়ে এসে তাকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (৬ অক্টোবর) রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক সালেহ মোহাম্মদ রশিদ অলক। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

 

এসএ