শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজধানী

মেট্রোয় স্পেস বরাদ্দ পেল এন এন কমিউনিকেশন-জালালাবাদ এন্টারপ্রাইজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেট্রোয় স্পেস বরাদ্দ পেল এন এন কমিউনিকেশন-জালালাবাদ এন্টারপ্রাইজ
ঢাকা মেট্রো রেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

এন এন কমিউনিকেশন এবং জালালাবাদ এন্টারপ্রাইজ এমআরটি লাইন–৬ এর চারটি মেট্রোরেল স্টেশন (শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল) অভ্যন্তরে আলোকিত ও অনালোকিত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্পেস বরাদ্দ পেয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ) ঢাকা মেট্রো রেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে **ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব ফারুক আহমেদ (Faruque Ahmed) আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে DMTCL-এর কোম্পানি সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন এন এন কমিউনিকেশনসের চিফ অপারেটিং অফিসার (COO) জনাব ইকবাল হোসেন, জালালাবাদ গ্রুপের ডিরেক্টর ও প্রধান নির্বাহী(Director & CEO) জনাব নাবিল আহমেদ চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠান থেকে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।

এ ঘোষিত চুক্তি অনুযায়ী মেট্রো রেলের উল্লেখিত চারটি ব্যস্ত স্টেশনে বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রম পরিচালনা করবে, যা রাজধানীর যাত্রী ও দর্শনার্থীদের সামনে প্রচার ও ব্যবসায়িক সম্ভাবনা আরও সম্প্রসারণ করবে।

চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে মেট্রো রেলস্টেশন বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।