শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানের নিমজ্জিত অর্থনীতি টেনে তুলবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাকিস্তানের নিমজ্জিত অর্থনীতি টেনে তুলবে চীন
পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন

গত কয়েক মাস ধরে ইতিহাসের সবথেকে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলছে পাকিস্তান। পাকিস্তানের এই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ৭০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে চীন সরকার। বেইজিং থেকে পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যাংকে এ ঋণের অর্থ যোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসলামাবাদ। খবর রয়টার্সের।

সম্প্রতি চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে দেশটির সাধারণ জনগণের। বিশেষ করে গত বছর মারাত্মক বন্যায় পাকিস্তানের অবস্থা আরও বেহাল করে দিয়েছে।

গত সপ্তাহে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। প্রতিনিয়ত দেশটির মুদ্রা রুপির মান সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে নিত্যনতুন রেকর্ড গড়ছে। গত অর্ধশত বছরের মধ্যে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে দেশটি।

ঋণ দেয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানের সামনে কড়া শর্ত দিয়েছে। যা পূরণ করা প্রায় অসম্ভব বলে মনে করছে ইসলামাবাদ। কারণ তাদের বৈদেশিক মুদ্রার ভান্ডারও একেবারে তলানিতে।

এ অবস্থায় পাকিস্তানের পাশে দাঁড়াল চীন। ভয়াবহ এই পরিস্থিতি থেকে উত্তরণে চীনের সহায়তা কতটা কাজে দেবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আফ/দীপ্ত সংবাদ