রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা: কবিতায় হাফিজ, গল্পে আহসান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা–২০২৩ ঘোষণা করা হয়েছে। কবিতায় আল হাফিজ ও গল্পে সৈয়দ আহসান কবীর পাচ্ছেন এই সম্মাননা। এছাড়া আরও সাতজন কবি–সাহিত্যিক ও সংগঠক পাচ্ছেন সম্মাননা। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই সম্মাননা ঘোষণা করা হয়। আগামী ৪ অক্টোবর (শুক্রবার) তাদের হাতে তুলে দেয়া হবে সম্মাননা স্মারক।

আরও যারা সম্মাননা পাচ্ছেন, কবিতায় এ এস এম এনামুল হক প্রিন্স, গল্পে সৈয়দ এনাম–উল আজিম, উপন্যাসে কবিতায় লুৎফা জালাল, প্রবন্ধে পুরস্কার পাচ্ছেন শফিকুল ইসলাম আরজু ও এম সামাদ মতিন এবং ছড়ায় মো. আলী আশরাফ সিকদার সম্মাননা পাচ্ছেন। এ ছাড়া সংগঠক বিভাগে সম্মাননা পাচ্ছেন জাহাঙ্গীর ডালিম।

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা–২০২৩ বাস্তবায়ন পর্ষদ জানিয়েছে, শুক্রবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই ৯ গুণী কবি, সাহিত্যিক ও সংগঠকের হাতে সম্মাননা তুলে দেয়া হবে।

রৌদ্রছায়া প্রকাশের সত্বাধিকারী কথাশিল্পী আহমেদ রউফ বলেন, ‘এবার প্রবীণ–তরুণ–নবীন পাশাপাশি নবীনদের মনোনীত করা হয়েছে। এতে একটি যোগসূত্র তৈরি হবে। নবীনদের লেখা আরও সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।’

‘সুন্দরের জন্য সাহিত্য—স্লোগানকে সামনে রেখে শিল্পসাহিত্য এগিয়ে নেয়ার প্রত্যয়ে রৌদ্রছায়া কাজ করে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সম্মাননা লেখালেখিকে আরও সতর্ক করে তোলে। গুণী লেখক–কবিগণ এখন থেকে আরও শক্তিশালী লেখা উপহার দেয়ার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সবার সাথে আমারা আলোর পথে ভালোর পথে এগিয়ে যেতে চাই। এভাবে রৌদ্রছায়া হয়ে উঠুক সবার।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More