শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকায় খুঁটির সঙ্গে বেঁধে গান গেয়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি গেল ১৪ আগস্টের হলেও গেল শনিবার এটি ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানা যায়।


ইতোমধ্যে নিহতের বাবা হারুন অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা গেছে, শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়িয়ার নদনা গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে। থাকতেন নগরীর বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৩ আগস্ট দুপুরে বাসা থেকে বের হন শাহাদাত। এরপর গভীর রাত পর্যন্ত স্বামী বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন স্ত্রী শারমিন। পরদিন রাত সাড়ে নয়টার দিকে ফেসবুকে বাদী দেখতে পান, নগরের প্রবর্তক মোড় বদনাশাহ মিয়া (রহ.) মাজারের বিপরীতে সড়কের পাশে শাহাদাত হোসেনের মৃতদেহ পড়ে আছে।

এর আগে রাত ৯টার দিকে খবর পেয়ে নগরের পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহাদাত হোসেনের নিথর দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর এক যুবককে দুই হাত বেঁধে গান গেয়ে উশৃঙ্খল কিছু জনতার মারধরের একটি ভিডিও তাদের নজরে আসে। সেই ভিডিওটি বিশ্লেষণ করে জানা যায় মারধরের শিকার যুবকটিই শাহাদাত হোসেন। তারা শাহাদাত হোসেনের স্ত্রীকে ওই ভিডিওটি দেখালে তিনি যুবকটি তার স্বামী বলে শনাক্ত করেন।

রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ