শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আইন-শৃঙ্খলার অবনতি ঘটালে কঠোর পদক্ষেপ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইন-শৃঙ্খলার অবনতি ঘটালে কঠোর পদক্ষেপ : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য অঞ্চলে আইন–শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হতে দেয়া যাবেনা। ভবিষ্যতে পাহাড়ে আইন–শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে।

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনাসহ বিদ্যমান পরিস্থিতি নিয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিয়নের প্রান্তিক হলরুমে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে আইন–শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হতে দেয়া যাবেনা; যারা আইন–শৃঙ্খলার অবনতি ঘটাবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এখানে যেসব ঘটনা ঘটেছে সে বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, চট্টগ্রাম ২৪ পদাতিক জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আল/ দীপ্ত সংবাদ