দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিলো ভারত

চেন্নাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়েছিল টাইগাররা। এতে ২২৭ রানে এগিয়ে থাকায় বাংলাদেশকে ফলোঅন করার সুযোগ থাকলেও ব্যাটিংয়ে নামে ভারত।

এরপর ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। এতে পাহাড় সমান ৫১৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

যেখানে সেঞ্চুরি পেয়েছেন দুইজন। অপরাজিত ১১৯ রান করেছেন শুবমান গিল ও ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে ১০৯ রান। বাংলাদেশের হয়ে দুই উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজন সকাল থেকেই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন।

তবে প্রথম সেশনের শেষদিকে পান্থকে আউট করার সুযোগ হাত ছাড়া করেছেন শান্ত। সাকিবের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু তা তালুবদ্ধ করতে পারেননি টাইগার অধিনায়ক। এই সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন পান্থ।

এরপরই টি–টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন তিনি। কিন্তু ৫৬তম ওভারে মিরাজের বলে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার। ১০৯ রান করেন তিনি। অপর প্রান্তে ব্যাট চালিয়ে টেস্টের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন গিলও।

শেষ পর্যন্ত ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৫ রান।

আল/ দীপ্ত সংবাদ