রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসানের তৃতীয় শিকার কোহলি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চেন্নাইয়ে টেস্টের প্রথম ঘণ্টাতেই ভারতকে কাঁপিয়ে দিয়েছেন পেসার হাসান মাহমুদ। তার আউট সাইড অফের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে লিটনের গ্লাভসবন্দি হয়েছেন অভিজ্ঞ বিরাট কোহলি। ফেরার আগে ৬ রান করেছেন ভারতীয় এই অভিজ্ঞ ব্যাটার। তাতে হাসানের আঘাতে ৩৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে সকালের সেশনেই চাপে পড়েছে স্বাগতিক দল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ভারত। টাইগার পেসার হাসান মাহমুদ এরই মধ্যে সাজঘরে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিলকে।

বাংলাদেশ দলে তিন পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আর দুই স্পিনার হিসেবে রয়েছেন সাকিব ও মিরাজ। এদিকে ভারত তাদের একাদশ সাজিয়েছে কোহলি, অশ্বিন, বুমরাহদের নিয়েই।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, রিশভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More