শিরোনাম
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
অর্থনীতি

যাত্রী সংকটে ঢাকা-কলকাতা ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রী সংকটে ঢাকা-কলকাতা ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

বাংলাদেশে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম সীমিত করায় ঢাকা–কলকাতা রুটে বিমানপথে যাত্রী কমেছে। এতে লোকসান ঠেকাতে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ভিসা না পাওয়ায় বাংলাদেশ থেকে অধিকাংশ যাত্রী ভারতে যেতে পারছে না। ফ্লাইটগুলোতে যাত্রী অর্ধেকেরও কম। সেজন্য সোমবার থেকে কলকাতা রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

ভিসা কার্যক্রমে গতি এলে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

২০১৬ সালের ডিসেম্বরে ঢাকা–কলকাতা রুটে ফ্লাইট চালু করে নভোএয়ার। ২০২০ সালে কোভিড মহামারীর সময়ে এই রুটে কিছুদিন ফ্লাইট বন্ধ রেখেছিল নভোএয়ারের।

যাত্রী খরায় বাংলাদেশ থেকে আরেক বেসরকারি এয়ারলাইন্স ইউএস–বাংলার ঢাকা–কলকাতা রুটে ১৪টি ফ্লাইটের জায়গায় চলছে ছয়টি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টির থেকে কমিয়ে সাতে নামিয়েছে। কমেছে ঢাকা–চেন্নাই ও ঢাকা–দিল্লি ফ্লাইট সংখ্যাও।

 

এজে