শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

উন্মোচন হলো আইফোন ১৬ সিরিজ, দেখে নিন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
উন্মোচন হলো আইফোন ১৬ সিরিজ, দেখে নিন ফিচার

আইফোন ১৬ সিরিজ উন্মোচন করেছে নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। সোমবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে আয়োজিত ‘ইটস গ্লোটাইম’ ইভেন্টে এটি উন্মোচিত হয়।

লঞ্চ ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি অ্যাপ এবং প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হয়েছে।

আইফোনের অন্যান্য সিরিজের মতো এই সিরিজেও থাকছে ৪টি মডেল– আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ১৮ প্রো চিপ থাকছে। এই সিরিজের অন্যতম আকর্ষণ হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

১৬ সিরিজিটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় স্ক্রিনের আইফোন আনল। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার ৬ দশমিক ৩ ইঞ্চি আর প্রো ম্যাক্স ৬ দশমিক ৯ ইঞ্চি। আগের সিরিজের তুলনায় এই সিরিজে ব্যাটারির সক্ষমতাও বাড়ানো হয়েছে। ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক।

নতুন আইফোনের ফোনগুলোর সাইড প্যানেলে যুক্ত হচ্ছে অ্যাকশন ও ক্যাপচার বাটন। সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।

আইফোন ১৬ এবং ১৬ প্লাসের দাম পড়বে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার। আর আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্সের দাম পড়বে যথাক্রমে ৯৯৯ ডলার ও ১১৯৯ ডলার।