শিরোনাম
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ব্রাজিলে নিষিদ্ধ এক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাজিলে নিষিদ্ধ এক্স

 

নির্ধারিত সময়ের মধ্যে আইন বিষয়ক প্রতিনিধি নিয়োগ নিয়োগ দিতে না পারায় ব্রাজিলে নিষিদ্ধ হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)।

স্থানীয় সময় শুক্রবার (৩০ আগস্ট) এই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দ্য মোরেস।

ব্রাজিলের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরায়েস আদেশ দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এক্স আদালতের সব আদেশ মেনে চলবে এবং বিদ্যমান জরিমানা প্রদান করবে না, ততক্ষণ পর্যন্ত প্ল্যাটফর্মটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে।

ব্রাজিলের আইন অনুসারে সব প্রযুক্তি সংস্থাকেই তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে, যিনি আইনগত বিষয়গুলো দেখভাল করবেন।

মূলত চলতি বছরের এপ্রিল মাসে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক অ্যালেক্সআন্দ্রে দ্য মোরেস ভুয়া তথ্য ছড়ানোর দায়ে একাধিক এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তখনই ব্রাজিলে এক্স নিয়ে বিতর্ক শুরু হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইলন মাস্ক। জানান, বাকস্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। ব্রাজিলের একজন অনির্বাচিত ছদ্মবেশী বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে ধ্বংস করছে।

এর আগে বিচারপতি মোরসে নতুন বৈধ প্রতিনিধি নিয়োগে এক্স কে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এ সময় শুরু হয়। কিন্তু সময়সীমা পার হলে গেলেও এ নির্দেশনা মেনে চলেননি মাস্ক।

যেসব অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছিল তা থেকে পোস্ট করে বলা হয়েছে, বিচারকের আদেশ মেনে না নেয়ায় হয়তো ব্রাজিলে দ্রুতই এক্স বন্ধ হয়ে যাবে। তবে আমরা তার এমন অবৈধ আদেশ মেনে নিব না।

এতে আরও বলা হয়েছে, বিচারকের দাবি অনুযায়ী এক্স ব্রাজিলের নিজস্ব আইন লঙ্ঘন করেছে। কিন্তু প্রকৃত অর্থে এক্স এ কাজ করেনি।

এদিকে সুপ্রিম কোর্টের পূর্বের এক আদেশের অজুহাতে ব্রাজিলে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট ফার্ম স্টারলিংকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক। বলেন, এক্স ও স্পেসএক্স দুইটা আলাদা কোম্পানি। তাদের আলাদা শেয়ার হোল্ডার।

 

এসএ/দীপ্ত সংবাদ