বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী পাশা আর নেই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সেভেন রিংস সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক, হংকংভিত্তিক শুন শিং গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস-চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী পাশা আর নেই ।

শুক্রবার (২৪ ফ্রেবুয়ারি) হংকংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ইন্তেকাল করেন তিনি। মোহাম্মদ আলী পাশা দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।

মোহাম্মদ আলী পাশা ১৯৫৫ সালে চট্টগ্রামের আনোয়ারাতে জন্মগ্রহণ করে। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শুন শিং গ্রুপ তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট গ্রুপটি কয়েক বছর ধরে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি অত্যাধুনিক সিমেন্ট কারখানা স্থাপন করে নিজস্ব সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্ট নামে বাংলাদেশের সেরা সিমেন্ট উৎপাদন করছে।

নিজস্ব পরিবহন ব্যবস্থা ও সহস্রাধিক ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সিমেন্ট সরবরাহ এবং ভারতে সিমেন্ট রপ্তানি করে আসছে গ্রুপটি। সংযুক্ত আরব আমিরাতে সিমেন্টের কারখানাসহ বিভিন্ন মহাদেশের ১৫টি দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয় শুন শিং গ্রুপের।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More