শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

করোনায় ব্রাজিলে একদিনে মৃত্যু ৪৫৩, শনাক্তে শীর্ষে জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
করোনায় ব্রাজিলে একদিনে  মৃত্যু ৪৫৩, শনাক্তে শীর্ষে জাপান
করোনাভাইরাস

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু। এসময়ে বিশ্বে ৯৫৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন এক লাখ তিন হাজার ৮৪৫ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৭ লাখ ৯৫ হাজার ৮৭৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৩৬৭ জনে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। প্রাণহানির এ তালিকায় ব্রাজিলের পরেই জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, তাইওয়ান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের মতো দেশগুলোর অবস্থান।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৫৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৬১৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ আট হাজার ৯৪৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৮৩৪ জনের।

রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৭২১ জন এবং মারা গেছেন ৩৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২২ লাখ ১৮ হাজার ৬৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৯৩৮ জনের।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯৯ লাখ ৮৫ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ১৭ হাজার ৭০৯ জন।

আফ/দীপ্ত সংবাদ