দীপ্ত নিউজ
বাংলাদেশ

শাকিল-রুপা ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শাকিল-রুপা ৫ দিনের রিমান্ড মঞ্জুর

একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক–উপস্থাপক ফারজানা রুপার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

সোমবার (২৬ আগস্ট) তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জর করেন আদালত।

এর আগে, ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২১ আগস্ট সকালে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। এরপর রাজধানীর উত্তরার এই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

গত ২২ আগস্ট পোশাক শ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ