শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

চীনের কয়লা খনি ধসে নিহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চীনের কয়লা খনি ধসে নিহত দুই
কয়লার খনি

চীনের স্বায়ত্তশাসিত মঙ্গোলিয়া অঞ্চলের আলক্সা লিগে একটি কয়লা খনি ধসে অন্তত দুইজন নিহত এবং ৫৩ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনাটি ঘটে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া থেকে এ দুর্ঘটনার কথা জানান।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ৫০ জনেরও বেশি মানুষ খনির নিচে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তিনজনকে বের করে আনে। তবে তাদের মধ্যে দুজন আগেই মারা গিয়েছিলেন।

মঙ্গোলিয়া হল চীনে কয়লা এবং অন্যান্য খনিজ খনির জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। সমালোচকদের মতে চীন সরকার পাহাড় এবং মরুভূমির মূল ভূদৃশ্যকে ধ্বংস করেছে ৷
এদিকে সাম্প্রতিক দশকগুলোতে চীনে খনি নিরাপত্তার উন্নতি হয়েছে কিন্তু এখনও প্রায়শই দুর্ঘটনা ঘটে। ২০২২ সালে ডিসেম্বরে উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে একটি সোনার খনি ধসে প্রায় ২০ শ্রমিক নিহত হয়েছিল।

২০২১ সালেও উত্তর শানসি প্রদেশের একটি প্লাবিত কয়লা খনি থেকে ২০ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছিল এবং দুজন মারা গিয়েছিল।

যূথী/দীপ্ত সংবাদ