
পদত্যাগ করলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. আজিজুর রহমান।
সোমবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি
পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, আমি মো. আজিজুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ হতে অদ্য ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক।
এসএ/দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।