শিরোনাম
আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

গ্রাহকদের জন্য “নপিএসবি বাংলা কিউআর ক্যাশব্যাক ক্যাম্পেইন” চালু করেছে ব্যাংক এশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গ্রাহকদের জন্য “নপিএসবি বাংলা কিউআর ক্যাশব্যাক ক্যাম্পেইন” চালু করেছে ব্যাংক এশিয়া
ব্যাংক এশিয়া

সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে, ব্যাংক এশিয়া তার গ্রাহকদের জন্য “নপিএসবি বাংলা কিউআর ক্যাশব্যাক ক্যাম্পেইন” চালু করেছে।

ক্যাম্পেইনের আওতায়, ব্যাংক এশিয়ার গ্রাহকবৃন্দ ন্যূনতম ১,০০০ টাকার ক্রয়ে ১২% ক্যাশব্যাক পাবেন। সর্বোচ্চ ক্যাশব্যাকের পরিমাণ হবে ৫০০ টাকা। ক্যাম্পেইনের মেয়াদ ২২ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে রাজধানীর পুরানা পল্টনস্থ (র‌্যাংগস্ টাওয়ার) ব্যাংকের কর্পোরেট অফিসে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।