শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তান পৌঁছালেন মুশফিক-মুমিনুলরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাকিস্তান পৌঁছালেন মুশফিক-মুমিনুলরা
সংগৃহীত ছবি

টেস্ট এবং ওডিআই খেলতে গত ৬ আগষ্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে দেশের সার্বিক পরিস্থিতি কারণে দুদিনের জন্য সফরটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ৯ আগষ্ট পাকিস্তানের বিমান ধরে ১০ আগষ্ট ভোরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ আগস্ট বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে যাবে। অবশ্য পিসিবি প্রস্তাব রেখেছে তারা চাইলে আগেও যেতে পারবে। এ ছাড়া বিসিবিও সেই চেষ্টা করছে বলে জানিয়েছিলেন একটি সূত্র। এর আগে বর্তমান পরিস্থিতিতে দুই দিনের জন্য পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। পরে গতকাল (শুক্রবার) সকালে মুশফিকুর রহিম–মুমিনুল হকরা ‘এ’ দলের সঙ্গে দেশ ছাড়েন।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে তারা। নতুন সূচি অনুযায়ী ১৩–১৬ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এর আগে ১১ এবং ১২ আগষ্ট নিজেদের মধ্যে ভাগ হয়ে অনুশীলন করবেন মুশফিকরা।

আল/ দীপ্ত সংবাদ