দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ফ্রি ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফ্রি ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন

কোনো ধরনের রিচার্জ কিংবা প্যাক কেনা ছাড়াই ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন।

শুক্রবার (৯ আগস্ট) ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে গ্রামীণফোন।

এতে বলা হয়েছে, শুক্র ও শনিবার (১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি থাকবে ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই সুবিধা ভোগ করতে কোনো রিচার্জ লাগবে না। তবে এটি শুধুমাত্র ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।

উল্লেখ্য, বাংলাদেশে গ্রামীণফোনের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালের ২৬ মার্চ।

 

এসএ/দীপ্ত সংবাদ